লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ (২৬ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার। ফলে লেনদেনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকার।আর ১১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, সী পার্ল হোটেল, বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, অ্যাডভেন্ট ফার্মা এবং মুন্নু এগ্রো অ্যান্ড মেশিনারিজ লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন