Ortho Songbad আর্কাইভ

ওরিয়ন ইনফিউশনের বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি

ওরিয়ন ইনফিউশনের বোনাস লভ্যাংশে বিএসইসির অসম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশনের ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, ওরিয়ন ইনফিউশন ৩০ জুন,২০২২ সমাপ্ত হিসাব বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস।





কোম্পানিটি আরও জানায়, বিএসইসি কোম্পানিটিকে ১০ শতাংশ বোনাসের পরিবর্তে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার পরামর্শ দিয়েছে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার