আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ

আজ যেসব এলাকায় ব্যাংক বন্ধ
দেশের বিভিন্ন এলাকায় পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। এ উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকগুলোর সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটারদের ভোটদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় ৪৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচন এবং ৫টি পৌরসভার (রাজশাহী জেলার বাঘা, দিনাজপুর জেলার বিরল, পঞ্চগড় জেলার বোদা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এবং নাটোর জেলার বনপাড়া) নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি