এইচআর টেক্সটাইলের বোনাস লভ্যাংশে বিএসইসির সম্মতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত এইচআর টেক্সটাইলের ৩০ জুন ২০২২ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ১০ বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।
বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ২২ নভেম্বর।
অর্থসংবাদ/এসএম