Ortho Songbad আর্কাইভ

সাভার রিফ্যাক্টরিসের ক্রেডিট রেটিং সম্পন্ন

সাভার রিফ্যাক্টরিসের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাভার রিফ্যাক্টরিস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সাভার রিফ্যাক্টরিসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘ মেয়াদে 'বিবি-' এবং স্বল্পমেয়াদী 'এসটি-৫' রেটিং হয়েছে।

কোম্পানিটির, ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৩ সালের ০২ জানুয়ারি পর্যন্ত কোম্পানির আনুসাঙ্গিক তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার