Ortho Songbad আর্কাইভ

জ্বালানি বিভাগের নতুন সচিব খায়রুজ্জামান মজুমদার

জ্বালানি বিভাগের নতুন সচিব খায়রুজ্জামান মজুমদার
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

একই দিনে আলাদা এক প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়ো হয়। ফলে পদটি শূন্য হয়। তারপর এই পদে খায়রুজ্জামানকে নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার