Ortho Songbad আর্কাইভ

দেশ গার্মেন্টসের সর্বোচ্চ দরপতন

দেশ গার্মেন্টসের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের চতুর্থ কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে দেশ গার্মেন্টস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৪ জানুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারপ্রতি দর কমেছে ১৪ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির ৪০ পয়সা বা ২ দশমিক ০৫ শতাংশ শেয়ার দর কমেছে। আর শাহজালাল ইসলামী ব্যাংকের ০২ পয়সা বা ১ দশমিক ০৫ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, লিবরা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এপেক্স স্পিনিং, গ্লোবাল ইন্সুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর এবং জুট স্পিনার্স।

আজ ডিএসইতে ৩৫৭ টি কোম্পানি লেনদেন করেছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮ টির, কমেছে ৯০ টির এবং ১৮৯ টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার