বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৩০০ কোটি টাকা

বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৩০০ কোটি টাকা
বছরের প্রথম সপ্তাহে দেশের শেয়ারবাজারে সব মূল্য সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। তবে টাকার অংকে বৃদ্ধি পেয়েছে লেনদেন।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ দশমিক ৮৫ পয়েন্ট হারিয়েছে। একইসঙ্গে ‘ডিএসই এস’ ৫ দশমিক ৫৫ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট কমেছে।

সব সূচকের পতন হলেও গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে এক্সচেঞ্জটিতে ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজারের মূলধন কমেছে ৩২৮ কোটি ৭ লাখ ৯৭ হাজার ৬৮৬ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৫টির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৩টির, বিপরীতে মাত্র ৪৪ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে শেয়ার লেনদেনে অংশ নেয়নি ১৮ প্রতিষ্ঠান।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এক সপ্তাহে দেশের শেয়ারবাজারে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৫৯ দশমিক ৭৯ শতাংশ। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ১৯ দশমিক ৯১ শতাংশ।

অর্থসংবাদ/ডব্লিও.এস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন