Ortho Songbad আর্কাইভ

বোনাস বিওতে পাঠিয়েছে ইফাদ অটোস

বোনাস বিওতে পাঠিয়েছে ইফাদ অটোস
লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস লিমিটেড।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে ইফাদ ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

অর্থসংবাদ/কেএ

মুল সাইট থেকে

পুজিবাজার