Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

ওরিয়ন ফার্মা লিমিটেড
কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব লিমিটেড। ওরিয়ন ফার্মার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এএ৩’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন ও সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড
কোম্পানির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। প্রাইম ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্প মেয়াদী 'এসটি-২' রেটিং হয়েছে। ৩১ ডিসেম্বর,২০২১ ও ৪ জানুয়ারি,২০২৩ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার