Ortho Songbad আর্কাইভ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার হল্টেড

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার হল্টেড
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৮ জানুয়ারি) বেলা ১১টা ৪৩ মিনিট পর্যন্ত ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৮ হাজার ৩৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার