Ortho Songbad আর্কাইভ

ক্রেতা শূন্য ১৩৫ কোম্পানি

ক্রেতা শূন্য ১৩৫ কোম্পানি
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৯ জানুয়ারি) সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৪টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ১৮টি কোম্পানি ক্রেতাশূন্য। মিউচ্যুয়াল ফান্ড ও ফার্মা খাতের ১৬টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।

এছাড়া ক্রেতাশূন্য রয়েছে বস্ত্র খাতের ১৪টি, আর্থিক খাতের ১০টি, বীমা খাতের ৬টি, খাদ্য খাতের ৫টি, সিমেন্ট ও বিবিধ খাতের ৩টি, কাগজ ও সিরামিক খাতের ২টি এবং সেবা ও ভ্রমণ খাতের ১টি কোম্পানি।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার