Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল

দর বৃদ্ধির শীর্ষে জেএমআই হসপিটাল
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইসাইট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ। আর এসকে ট্রিমসের ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি, ওরিয়ন ফার্মা, বিডিকম, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফারইস্ট ইসলামী লাইফ এবং মুন্নু এগ্রো।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭টির দর বেড়েছে, ৯৮টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার