Ortho Songbad আর্কাইভ

সিলকো ফার্মার ক্যাটাগরি অবনতি

সিলকো ফার্মার ক্যাটাগরি অবনতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি (৩০ জুন, ২০২২) সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে।

আগামীকাল ১১ জানুয়ারি, বুধবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার