Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতন এডিএন টেলিকমের

সর্বোচ্চ দরপতন এডিএন টেলিকমের
সপ্তাহের তৃতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে এডিএন টেলিকমের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১০ জানুয়ারি) কোম্পানিটির আগের দিনের তুলনায় দর কমেছে ৬ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৩৬ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

টপটেন লুজারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা। এদিন কোম্পানিটির শেয়ারদর কমেছে ৪ টাকা ৯০ পয়সা বা ২ দশমিক ৩১ শতাংশ। আর ১ টাকা ২০ পয়সা বা ১ দশমিক ৬৩ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড।

টপটেন লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, জুট স্পিনার্স, রেনউইক যজ্ঞেশ্বর, ইস্টার্ন লুব্রিকেন্ট, সাভার রিফ্রাক্টরিজ এবং লিবরা ইনফিউশন লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার