এক ঘণ্টায় লেনদেন ছাড়াল শতকোটি টাকা

এক ঘণ্টায় লেনদেন ছাড়াল শতকোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় শতকোটি টাকার বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডিএসইতে ১১১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। একই সঙ্গে ‘ডিএসই এস’ ১ দশমিক ৪৭ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ ২ দশমিক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৫১ কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৯টির শেয়ারদরই অপরিবর্তিত রয়েছে। দর কমেছে ৮৪টির, বিপরীতে ৪৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন