টপটেন গেইনারে বিমা খাতের দাপট

টপটেন গেইনারে বিমা খাতের দাপট
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১০ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে থাকা দশ কোম্পানি বা টপটেন গেইনার তালিকায় দাপট ছিল বিমা খাতের। রোববার (১৫ জানুয়ারি) ডিএসর গেইনার তালিকার ৮টিই ছিল বিমা খাতের কোম্পানি।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে এক্সচেঞ্জটিতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। রোববার কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি সর্বশেষ ৬২ টাকা ৯০ পয়সা দরে হাতবদল হয়েছে।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ারদর আজ ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ।

রোববার ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলে, জেনেক্স ইনফোসিস, ফেডারেল ইন্স্যুরেন্স, রুপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন