ব্লকে ৪৭ কোটি টাকার লেনদেন

ব্লকে ৪৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সজেঞ্জের (ডিএসই) ব্লকে ৬২টি কোম্পানি লেনদেন করেছে। এসব কোম্পানিগুলোর সর্বমোট ১ কোটি ০১ লাখ ৪২ হাজার ৭০৭ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৮৮ লাখ ২১ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ৯ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্টের ৬ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর বেক্সিমকোর ৪ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ার, ব্যাংক এশিয়া, সিলকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং সিলভা ফার্মাসিউটিক্যালস।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন