রোববার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ১৭ টাকা ১২ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির লোকসান হয়েছে ৩২ টাকা ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৩৭ টাকা ৯ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৯৩৭ টাকা ২০ পয়সা।
অর্থসংবাদ/এসএম