নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৯ কোম্পানি

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৯ কোম্পানি
সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন,২০২২) লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, এসিআই, এসিআই ফরমুলেশন, বিবিএস কেবলস, কোহিনুর কেমিক্যাল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শমরিতা হসপিটাল, সায়হাম টেক্সটাইল এবং বেঙ্গল উইন্ডসো থার্মোপ্লাস্টিক লিমিটেড।

সূত্র মতে, কোম্পানিগুলোর নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে বিবিএস ৩ দশমিক ৫ শতাংশ, এসআই ৫০ শতাংশ, এসিআই ফরমুলেশন ২৫ শতাংশ, বিবিএস কেবলস ৮ শতাংশ, কোহিনুর কেমিক্যাল ২০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪৫ শতাংশ নগদ, শমরিতা হসপিটাল ৫ শতাংশ, সায়হাম টেক্সটাইল ১২ শতাংশ এবং বেঙ্গল উইন্ডসো ০৫ নগদ লভ্যাংশ দিয়েছে।

এসময় কোহিনুর কেমিক্যাল ২০ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন