আমরা টেকনোলজিসের সর্বোচ্চ দরপতন

আমরা টেকনোলজিসের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতন হয়েছে আমরা টেকনোলজিস লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ০৩ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৮ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৬৮ শতাংশ। আর পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫ দশমিক ১৮ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, এশিয়া ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার, ইউনিক হোটেল, প্রগতি ইন্স্যুরেন্স এবং নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৩৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৭০ প্রতিষ্ঠানের শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ১৩৫টির, বিপরীতে মাত্র ৩২ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন