তিন দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে

তিন দিন পর সূচক বেড়েছে শেয়ারবাজারে
টানা তিন কর্যদিবস পতনের পর বুধবার উত্থানে ফিরেছে ঢাকার পুঁজিবাজার। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেঠে।

সূত্র মতে, আজ (১ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে। সূচক দুটি অবস্থান করছে ১৩৬৯ ও ২২২৩ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৩ কোটি ৯ লাখ টাকার।

বুধবার ডিএসইতে মোট ৩৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ১৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৪টি কোম্পানির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন