ব্লকে ৪৫ কোটি টাকার লেনদেন

ব্লকে ৪৫ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৩৫ হাজার ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৫ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচের ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেট্রো স্পিনিং।

ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীণফোন, লাফার্জহোলসিম, ন্যাশনাল ব্যাংক, পাওয়ার গ্রীড, শাইনপুকুর সিরামিকস।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন