সূচকের উত্থানে লেনদেন বাড়ল ১০০ কোটি টাকা

সূচকের উত্থানে লেনদেন বাড়ল ১০০ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেন বেড়েছে ১০০ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ‘ডিএসইএস’ ও ‘ডিএস-৩০’ সূচকে ৩ পয়েন্ট ও ৬ পয়েন্ট করে যোগ হয়ে যথাক্রমে ১৩৭৩ ও ২২৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে মোট ৬৮৭ কোটি ১২ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৭ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন কমল ১০৬ কোটি ৪৪ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৪১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮০ কোম্পানির। দরপতন হয়েছে ৯৫ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন