এনবিআরের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এনবিআরের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুইচ চেপে আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনীর সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ছাড়াও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেগুনবাগিচায় থাকা রাজস্ব বোর্ডের প্রধান অফিসসহ সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিইসি), কর জরিপ দপ্তর, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-কর), বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট), কর আপীলাতসহ কয়েকটি কর অঞ্চলের কার্যালয়ের কার্যক্রম এখন থেকে আগারগাঁওয়ের নতুন ভবনে হবে।

নতুন ভবনটিতে ৮টি লিফট রয়েছে। রয়েছে ৫১০ আসনের মাল্টিপারপাস হল, রেভিনিউ আর্কাইভ, লাইব্রেরি, রেকর্ডরুম, সেন্ট্রাল ডেটা প্রসেসিং সেন্টার ও সার্ভার স্পেস।

এর আগে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা