ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন

ব্লকে ৬৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৯ লাখ ৩৩ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৪ কোটি ৯৩ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, রোববার (০৫ ফেব্রুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফিন্যান্সের ১১ কোটি টাকার শেয়ার হয়েছে। আর ৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এডিএন টেলিকম, বিএটিবিসি, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সিলভা ফার্মা এবং স্কয়ার ফার্মা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন