লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ১৯ লাখ ৬৩ হাজার টাকার। ফলে লেনদেনের তালিকার শীর্ষে রয়েছে কোম্পানিটি।

আজ ডিএসইর লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিস ৫৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর ৪১ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামক লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বিচ রিসোর্ট, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন হাউজিং, ওরিয়ন ফার্মা, জেমিনি সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সোমবার ডিএসইতে মোট ৩৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টি কোম্পানির শেয়ারদরই আজ অপরিবর্তিত ছিল। শেয়ারদর কমেছে ১৫৫টি কোম্পানির। অপরদিকে দর বেড়েছে মাত্র ২২টি কোম্পানির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন