ওয়াইম্যাক্সের সর্বোচ্চ দরপতন

ওয়াইম্যাক্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১২ দশমিক ০২ শতাংশ।

ডিএসইর টপটেন লুজার বা সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির ৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর কমেছে। আর ৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিয়েলাইন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, হাওয়েল টেক্সটাইল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন