তিন ফসলি জমিতে প্রকল্প না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিন ফসলি জমিতে প্রকল্প না নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের যেসব জমিতে সারা বছর তিন ধরনের ফসল উৎপাদন করা হয় সেসব জমিতে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী নির্ধারিত এজেন্ডার বাইরেও একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন। সেটি হলো— লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বা আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সোলার প্যানেল থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং তৈরি করার প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন- কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। কোনো তিন ফসলি জমিতে প্রকল্প নেওয়া যাবে না, এটি সংরক্ষণ করতে হবে। এটি সুস্পষ্টভাবে বলেছেন। এটা আমরা এখন নিয়মিত মনিটর করব।

সরকারি-বেসরকারি সব ক্ষেত্র কি নির্দেশনার মধ্যে পড়বে- জানতে চাইলে তিনি বলেন, কোনো ক্ষেত্রেই কোনো প্রকল্প হতে পারবে না। সরকারি-বেসরকারি সব লেভেলে।

তিনি আরও বলেন, কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। প্রকল্প নেওয়ার সময় যাচাই করে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও তা পাঠানো হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় এবং বিভাগগুলোতে চিঠি দেওয়া হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা