রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ
গ্যাসের পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর আগামীকাল বৃহস্পতিবার নরসিংদীতে ৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর মিরপুরের পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।

এছাড়া বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো নরসিংদী এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাশ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা