Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানি মাথিল্ডের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে তিন দিনের সফরে আসা বেলজিয়ামের রানি মাথিল্ডে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিনি। মাথিল্ডে বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এলেন।

এরআগে, গত ৬ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান বেলজিয়ামের রানি মাথিল্ডে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার