ডিএসইর দুই জিএম'র পদোন্নতি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই জিএমকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় এ পদোন্নতি দেওয়া হয়।
জানা গেছে, ডিএসইর এইচআর এবং এডমিনের দায়িত্বে থাকা মোহাম্মদ সামিউল ইসলামকে জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রায় ২৭ বছর ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সামিউল ইসলাম।
এছাড়া, কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ আসাদুর রহমান এফসিএস জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি পেয়েছেন। তিনি ২০০৯ সাল থেকে ডিএসইতে চাকরী শুরু করেন।
অর্থসংবাদ/এসএম