Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
বিদায়ী সপ্তাহে (০৫-০৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ০৩ কোটি ০৪ লাখ ২৮ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩২৭ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ০২ কোটি ০২ লাখ ২৪ হাজার ২৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮৭ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা। আর ০৩ কোটি ৭৫ লাখ ০৮ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক। কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের বাজার দর ১৯৫ কোটি ০৮ লাখ ৪৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির। আর ১৩৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ২০০টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত রয়েছে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার