ওষুধ রপ্তানি করবে সিলকো ফর্মাসিউটিক্যালস
আফগানিস্থানে ওষুধ রপ্তানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফর্মাসিউটিক্যালস লিমিটেড। এ লক্ষে সম্প্রতি আফগানিস্থানের জাইদ এলায়েস আদিল লিমিটেডের সঙ্গে সিলকো ফর্মাসিউটিক্যালসের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৫ বছরে সিলকো ফর্মাসিউটিক্যালস ১৩ ধরনের ওষুধ রপ্তানি করবে। এই সময়ে তিন লাখ ৮০ হাজার মার্কিন ডলারের ওষুধ রপ্তানি হবে। এই রপ্তানি থেকে সিলকো ফর্মাসিউটিক্যালসের ৩০ শতাংশ মুনাফা আসবে।
জানা গেছে, প্রথম রপ্তানি করা ওষুধের মূল্য হবে ২৬ হাজার ৭৮০ মার্কিন ডলার।