১০০ গুণের বেশি দামে বিক্রি প্রথম প্রজন্মের আইফোন

১০০ গুণের বেশি দামে বিক্রি প্রথম প্রজন্মের আইফোন
সাধারণত একটি আট জিবির আইফোনের দাম ৫৯৯ ডলার। এর ১০০ গুণের বেশি দামে বিক্রি হলো প্রথম প্রজন্মের একটি ডিভাইস। খবর বিবিসি।

২০০৭ সালে কারেন গ্রিন নামের এক নারী আইফোনটি উপহার হিসেবে পান। কিন্তু কোনো কারণে ১৫ বছরেও বক্সটি খোলেননি তিনি।

প্রথম প্রজন্মের আইফোনটি গত ১৯ ফেব্রুয়ারি নিলামে বিক্রি হয় ৬৩ হাজার ৩৫৪ ডলারে।

শুরুতে ভাবা হয়েছিল ৫০ হাজার ডলার পর্যন্ত দাম উঠবে। সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে চূড়ান্ত দাম।

নিলাম প্রতিষ্ঠান এলসিজির মার্ক মন্টেরো বলেন, আইফোনটি ২০০৭ সালে রিলিজ হওয়া প্রথম মডেল। একেবারে নতুন। কারখানার সিল এখনো অক্ষত রয়েছে।

গত ২ ফেব্রুয়ারি প্রারম্ভিক আড়াই হাজার ডলারে নিলাম শুরু হয়। ২৭টি ডাকের পর চূড়ান্ত গ্রাহক পাওয়া যায়।

কারেন গ্রিন নতুন চাকরি উপলক্ষে আট জিবি ফোনটি বন্ধুদের কাছ থেকে উপহার হিসেবে পান। ওই সময় আরেকটি ফোন কেনার কারণে উপহারটি খোলেননি। ভেবেছিলেন, এটি একটি আইফোন। কখনই পুরানো হবে না।

সৌভাগ্যবশত আইফোন হাই-এন্ড কালেক্টররা তার ফোনটি খুঁজে পেয়েছেন। এই ‘বিরল’ ডিভাইসের জন্য তারা ১০০ গুণ দাম পরিশোধেও রাজি বলে প্রমাণিত হয়েছে।

অ্যাপল ভক্তদের কাছে এই কোম্পানির বিরল পণ্যগুলো বরাবরই ভালো দাম পেয়ে থাকে। ১৯৭০ এর দশকের একটি প্রারম্ভিক অ্যাপল কম্পিউটার প্রোটোটাইপ ৬ লাখ ৭৭ হাজার ডলারের বেশি দামে বিক্রি হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা