হজযাত্রীদের পাসপোর্ট আপাতত জমা না দেওয়ার অনুরোধ

হজযাত্রীদের পাসপোর্ট আপাতত জমা না দেওয়ার অনুরোধ
বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদনের জন্য হজ যাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দিতে হবে না বলে জানানো হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চলতি বছর (২০২৩ সাল) সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হয়েছে গত ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। নিবন্ধন শেষ হবে ২৩ ফেব্রুয়ারি।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, হজযাত্রীদের ভিসার জন্য নিবন্ধনের তিনদিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে।

পাসপোর্ট জমা না দেওয়ার অনুরোধের বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি সরকার হজযাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুসারে এ বছর সব হজযাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সেই লক্ষ্যে হজযাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনার হজ অফিসে জমা না দিয়ে নিজের কাছে সংরক্ষণের অনুরোধ জানিয়ে এতে বলা হয়, এরইমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদের হজ অফিস থেকে পাসপোর্ট ফেরত নেওয়ার জন্যও অনুরোধ করা হলো। এ বিষয়ে করণীয় হজযাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা