দর বৃদ্ধির শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আগের দিনের তুলনায় শেয়ারদর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৮৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৪৮ শতাংশ। আর ৩ দশমিক ৪৩ শতাংশ শেয়ারদর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং, সোনালী লাইফ ইন্সুরেন্স, মেঘনা লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা এবং সি পার্ল হোটেল।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন