রাজধানীর যেসব জায়গায় বিদ্যুৎ থাকবে না আজ

রাজধানীর যেসব জায়গায় বিদ্যুৎ থাকবে না আজ
রাজধানীর বেশকিছু এলাকায় আজ শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সঞ্চালন লাইনের জরুরি মেরামতের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এসব এলাকায়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংস্কার (মেইনটেন্যান্স) কাজের জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সংশ্লিষ্ট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।




আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা