রমজানে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেবে সরকার

রমজানে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেবে সরকার
রমজানের সময় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, রমজান মাসে কোনোভাবেই মাছ-মাংসের দাম বাড়বে না। সরকার রমজান মাসে মাছ-মাংসের দাম নির্ধারণ করে দেবে।

আজ (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলা মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত 'প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩' উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রমজানের সময় আমরা ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র স্থাপন করবো। সেক্ষেত্রে বেসরকারি খামারিদের আমরা সহায়তা নেবো। আশা করি রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম কোনভাবেই বাড়বে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার প্রমুখ।

শ ম রেজাউল করিম বলেন, বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার ফলে সব কিছুর দাম বেড়েছে। পোল্ট্রি ফিডের উপকরণ বিদেশ থেকে আনতে অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, মানুষের খাবারের অন্যতম উপাদান মাছ, মাংস, দুধ, ডিম। এগুলোর উৎপাদন বাড়াতে যতটা সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা প্রয়োজন, তা আমরা করছি। ফলে উৎপাদন অনেক বেড়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা