ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

ইসলামী ব্যাংকের ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট ও সেন্ট্রাল জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা পুলিশ কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. জামাল উদ্দিন মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন- ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, ঢাকা ইস্ট জোনপ্রধান মো. আমিনুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম রব্বানী ও এ.কে.এম মাহবুব মোর্শেদ।

সম্মেলনে জোনদ্বয়ের অধীন শাখাপ্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি