৭ই মার্চ উদযাপনে ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ

৭ই মার্চ উদযাপনে ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ৬৪টি জেলার প্রতিটির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা হারে এবং ৪৩২টি উপজেলার অনুকূলে ৫০ হাজার টাকা হারে এ বরাদ্দ দেওয়া হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখা থেকে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস জাতীয়ভাবে উদযাপনের ব্যয় নির্বাহের জন্য ২০২২-২৩ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান/উৎসবাদি খাতের বরাদ্দ থেকে জেলা ও উপজেলাগুলোর অনুকূলে (সদর উপজেলা ব্যতীত) মোট ৩ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হলো।

বরাদ্দের শর্তে বলা হয়, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে পালন করতে হবে, এ অর্থ ব্যয়ে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে, অব্যয়িত অর্থ ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে এবং ব্যয় বিবরণীসহ অনুষ্ঠান সম্পাদনের প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা