সর্বোচ্চ দর হারাল সি পার্ল

সর্বোচ্চ দর হারাল সি পার্ল
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) সি পার্ল বিচের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ১ দশমিক ২১ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের শেয়ারদর কমেছে ১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর আজ ০ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

সোমবার ডিএসইতে দরপতন তালিকার শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো, জিলবাংলা সুগার মিলস, আরামিট লিমিটেড, রহিম টেক্সটাইল, দুলামিয়া কটন, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি (প্রাণ), রেনউইক যজ্ঞেশ্বর এবং মেঘনা ইন্স্যুরেন্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন