আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ দুই যুগ পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাওরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে খাবার খাবেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস পরিদর্শন শেষে জাতীয় পতাকা উত্তোলন করবেন। পরে তিনি উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবারের নিমন্ত্রণে যাবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সেখানে অপেক্ষায় থাকবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, দুপুরের খাবারে প্রধানমন্ত্রীর জন্য থাকবে হাওরের তরতাজা নানা প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত সুস্বাদু পনির।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতিপুত্র আরও বলেন, ‘দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন আসছেন। ১৯৯৮ সালে যখন এসেছিলেন তখনকার হাওর আর বর্তমান সরকারের উন্নয়নের হাওরের পার্থক্য স্বচক্ষে দেখার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর এ হাওর সফর।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা