প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদপত্রে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এবার একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার শুধু রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নাগরিকরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের জন্য যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১০ মার্চ থেকে। আবেদনের শেষ সময় ২৪ মার্চ। আর টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা।

উল্লেখ্য, নিয়োগের ক্ষেত্রে এবারও কোটা পদ্ধতি অনুসরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি