ব্লকে ৫৯ কোটি টাকার লেনদেন

ব্লকে ৫৯ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৬৬ লাখ ৬৪ হাজার ৫৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৯ কোটি ৯৮ লাখ টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (০১ মার্চ) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির ৯ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৭ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ টেক্সটাইল, মেট্রো স্পিনিং,বেক্সিমকো গ্রিন সুকুক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং এবং এডিএন টেলিকম।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন