রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরস্কৃত করল রূপালী ব্যাংক

রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরস্কৃত করল রূপালী ব্যাংক
রূপালী ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহ প্রদান এবং রেমিট্যান্স আহরণে গতি আনয়নের লক্ষ্যে সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পুরস্কৃত করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩ মার্চ) রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাসমূহে সেরা রেমিট্যান্স প্রেরণকারী ৪০ গ্রাহকের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এ সময় তিনি দেশের স্বার্থে গ্রাহকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের আহবান জানান।

অনুষ্ঠানে রংপুর ও রাজশাহী অঞ্চলের বিভাগীয় প্রধান মো. নোমান মিয়া ও মো. ফকরুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়াও রূপালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু নাসের মো. মাসুদসহ সেরা রেমিট্যান্স প্রেরণকারী গ্রাহকদের পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি