ব্লকে লেনদেনের শীর্ষে সি পার্ল

ব্লকে লেনদেনের শীর্ষে সি পার্ল
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৭টি কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে। এসব কোম্পানির সর্বমোট ৯৩ কোটি ৬০ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (০৫ মার্চ) ব্লকে সি পার্ল রিসোর্টের সর্বোচ্চ ৫৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফলে লেদেনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৯ হাজার টাকার। আর ৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

এছাড়া, ব্লকে লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, বেক্সিমকো, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, ব্যাংক এশিয়া, সোনারী পেপার এবং রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন