Ortho Songbad আর্কাইভ

হাক্কানী পাল্পের তিন উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

হাক্কানী পাল্পের তিন উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্প লিমিটেডের তিন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোহম্মদ গোলাম মোরশেদ, গোলাম রসুল মুক্তাদির ও মোহাম্মদ গোলাম কিবরিয়া ১ লাখ করে কোম্পানিটির মোট ৩ লাখ শেয়ার বিক্রয় করেছেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটের মাধ্যমে বর্তমান বাজার দরে তারা এ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে এই তিন উদ্যোক্তা পরিচালক গত ২৩ জানুয়ারি শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার