Ortho Songbad আর্কাইভ

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
রেকর্ড ডেটের আগে আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি।

কোম্পানিগুলো হচ্ছে- কনফিডেন্স সিমেন্ট, রেকিট বেনকিজার ও রবি আজিয়াটা লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১২ মার্চ, রোববার। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারন করা হয়েছে সোমবার (১৩ মার্চ)।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার