Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দর হারাল জিবিবি পাওয়ার

সর্বোচ্চ দর হারাল জিবিবি পাওয়ার
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দরপতন হয়েছে জিবিবি পাওয়ার লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৭ মার্চ) জিবিবি পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯০ পয়সা বা ৫ দশমিক ৬৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ারদর আজ ৯০ পয়সা বা ৫ দশমিক ১১ শতাংশ হারিয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৪০ পয়সা।

আজ ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ঢাকা ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, আরামিট সিমেন্ট, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার